মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কথা দিয়ে কথা না রাখার কী শাস্তি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: মিথ্যা কথা বা কথা দিয়ে কথা না রাখা আমাদের সমাজে আজকাল অহরহ। অনেকেই একে গুনাহ মনে করেন না। দেদারছে আওড়ে যান মিথ্যা বুলি। দেন প্রতিশ্রুতি। কিন্তু কুরআন হাদিসে মিথ্যা কথা বা কথা দিয়ে কথা না রাখার জন্য শোনানো হয়েছে কঠিন শান্তির বাণী।

মিথ্যাবাদীদের হুশিয়ার করে দিয়ে কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে, ‘হে ইমানদাররা! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও।’ (সুরা তাওবা, আয়াত : ১১৯)

আর যারা কথা দিয়ে কথা রাখে না তাদের ব্যাপারে কুরআনে বর্ণিত হয়েছে, ‘এবং তোমরা ওয়াদা পালন করবে। ওয়াদা সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে’। [১৭ : ৩৪]

রাসুল সা. বলেন, এ বলা হয়েছে, যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না; দীন ইসলামে তার কোনো অংশ নেই। প্রিয় মুলসমান ভাই ও বোনেরা মোনাফেকের আলামতের মধ্যে একটি হল কথা দিয়ে না রাখা। অতএব আমাদের মধ্যে মোনাফের আলামত খুবই দুঃখজনক।

আল্লাহ না করুন এই জন্য হয়ত কিয়ামতের দিন আমাদের মোনাফেকদের কাতারে দাঁড়াতে হতে পারে। এই জন্য আসুন আমরা ওয়াদা রক্ষা করি।

একবার ভেবে দেখুন তো কেউ আপনাকে কথা দিয়ে যদি না রাখে আপনার কেমন লাগবে। আপনি যার কথা রাখেননি তার ওতো তেমন খারাপ লাগছে। আর কথা দিয়ে পালন না করলে আমাদের নানান ধরণের সমস্যায় পড়তে হয়।

অতএব আমরা কাউকে কথা দিলে সেটা পালন করবো। আর যদি সেটা পারি তাহলে আগেই তাকে জানিয়ে দিবো।

আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রাজি, খুশি, নৈকট্য অর্জনে আমরা ওয়াদা বা প্রতিশ্র“তি যথাযথ পালনে সচেষ্ট হই।

আরআর