শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

একবিংশ শতাব্দীর শাইখুল ইসলাম তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের রশিদ
শিক্ষার্থী ও লেখক

আল্লামা মুফতী তাকী উসমানীকে শাইখুল ইসলাম বলা হয় তিনটি কারণে।

এক,

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বড় সেমিনারের আয়োজন করা হয়। বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত আলেম ফকীহ চিন্তাবিদ ও গবেষকগণ উপস্থিত ছিলেন সেখানে।

অনুষ্ঠানে জনৈক লা মাযহাবী আলেমকে শাইখুল ইসলাম উপাধিতে সম্বোধন করা হলে হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহ. দাঁড়িয়ে তা কঠিনভাবে প্রত্যাহার করেন এবং ঘোষণা দেন, শাইখুল ইসলাম হযরত শাব্বীর আহমদ উসমানী রহ. এর অসমাপ্ত গ্রন্থ ফাতহুল মুলহীমের তাকমিলা যিনি লিখতে পারবেন তিনিই হবেন শাইখুল ইসলাম।

পরবর্তীতে মাওলানা তাকী উসমানী সাহেব ছয় খণ্ডে ফাতহুল মুলহীমের তাকমীলা লিখেন। যে গ্রন্থ তাকে সমকাল থেকে মহাকালে পৌঁছে দিয়েছে। তারপর থেকেই উলামায়ে কেরাম তাকে 'শাইখুল ইসলাম' এই সম্মানিত নামে ডাকতে শুরু করেন।

দুই,

মাজমাউল ফিকহিল ইসলামী জেদ্দা'র সেক্রেটারি জেনারেল শায়েখ হাবীব আল খাউজাহ তার বিভিন্ন বক্তৃতায় তাকী সাহেবের নামের শুরুতে শাইখুল ইসলাম উপাধি যুক্ত করে এভাবে সম্বোধন করতেন যে, قال شیخنا شیخ الاسلام... তার দেখাদেখি অন্যরাও তাকে শাইখুল ইসলাম বলতে শুরু করেন। এভাবেই তা ছড়িয়ে পড়ে।

তিন,

ছাত্রদের উদ্যোগে দারুল উলুম করাচির এক অনুষ্ঠান। উপস্থিত আছেন আল্লামা ছাহবান মাহমুদ, আল্লামা রফী উসমানী ও আল্লামা তাকী উসমানীসহ জামেয়ার অন্যান্য আসাতিযায়ে কেরাম।

অনুষ্ঠানে তাকী সাহেরের নাম ঘোষণা করতে গিয়ে ইফতা বিভাগের ছাত্র মুহাম্মদ খালেদ হযরতের নামের শুরুতে শাইখুল ইসলাম উপাধি যুক্ত করেন। এতে হযরত মারাত্মক রেগে যান এবং সকলকে কঠিন ভাষায় নিষেধ করে বলেন, لست جدیرا بهذا القب، بل استعمله فی حقی یکون توهینا له.

তারপর মাওলানা ছাহবান মাহমুদ ও মাওলানা রফী উসমানী সাহেব দাঁড়িয়ে বললেন, তিনি যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা ছাত্রদের জন্য, আমাদের জন্য নয়। আমরা তাকে শাইখুল ইসলামই বলব। তারপর উপস্থিত তালিবুল ইলমরা সবাই শাইখুল ইসলাম শাইখুল ইসলাম বলে সমস্বরে ধ্বনি দিতে শুরু করে।

একবিংশ শতাব্দীর শাইখুল ইসলাম তিনি। তার ছায়া পৃথিবীবাসীর ওপর দীর্ঘস্থায়ী হোক। গতকাল তাকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক যে হামলা হয়েছে তাতে আমরা অনেক বেশি ক্ষুব্ধ ও ব্যথিত। আল্লাহ তাকে সুস্থতা ও হেফাজতের মাধ্যমে দীর্ঘজীবী করুন। তার ইলম ও প্রজ্ঞা দ্বারা ঋদ্ধ ও সমৃদ্ধ করুন অগà