বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

২৬ মার্চ মাদানীনগর ফুযালা সম্মেলন: শেকড়ের টানে হোক প্রাণের মেলবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মারুফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড৷ হাইওয়ের পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর৷ ইসলামী শিক্ষা—দীক্ষা, তাহজিব— তামাদ্দুন, তাবলীগ -তাজকিয়া ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য৷

দীর্ঘ ৩৪ বছর ধরে দেশব্যাপী বিভিন্ন ইলমি ও ধর্মীয় খেদমত আঞ্জাম দিয়ে আসছে প্রচারবিমুখ এই দ্বীনী নিকেতন৷ বর্তমানে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের দ্বীনি শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র, হাজারো পিপাসার্ত মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার পানশালা ৷

বিগত তিন যুগের ইলমি বিপ্লবে মাদানীনগর পালন করেছে যুগান্তকারী ভূমিকা। জন্ম দিয়েছে শত সহস্র ধর্মীয় মনীষী ও বরেণ্য ব্যক্তিত্ব, যারা আজ দেশে— বিদেশে, প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া গাঁয়ে ইলমে নববীর শোভা ছড়াচ্ছে৷ প্রান্তিক জনপদের জীর্ণকুটিরে কুরআন-হাদিসের আলো বিকিরণ করছে৷

যাদের কোমল পরশে হেদায়েতের ছোঁয়া পাচ্ছে হাজারো পথভোলা মানুষ ও বিপথগামী জনগোষ্ঠী৷ আগামী ২৬ মার্চ সেসব কৃতি সন্তানদেরকেই মায়ের কোলে ডাক দিয়েছে মাতৃসম দারুল উলুম মাদানীনগর৷

দীর্ঘদিনের নাড়িছেঁড়া সন্তানদের অব্যক্ত বিরহের বিচ্ছেদ কাটাতেই আয়োজন করেছে এই প্রাণের মেলা৷ শেকড়ের টানে, হৃদয়ে আহবানে সন্তানরা আসবে ইদ্রিস কাননে এটাই প্রত্যাশা বাবাদের অন্তরে ৷

মাদানীনগর ফারেগিন ছাত্রদের ঐক্য সংগঠন "ইত্তেহাদে ফুযালা ও আবনা" এর ব্যানারে অনুষ্ঠিত হবে বার্ষিক এ পুনর্মিলনী জলসা৷ অন্যবারের চেয়ে এবারের অনুষ্ঠান হবে ব্যাপক, বর্ণাঢ্য ও ব্যয়বহুল৷ রীতিমত আয়োজন ছাড়াও অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় চমক ও চোখধাঁধানো প্রাইজ৷

মাদরাসার শুরু থেকে এ পর্যন্ত যারাই এখানে পড়াশোনা করেছে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবারের সম্মেলনে৷ এরই মধ্যে জলসার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে "ইত্তেহাদে ফুযালা ও আবনা" কর্তৃপক্ষ ৷

২৬ মার্চ সকাল ১০ টা থেকে মাদরাসা মসজিদের দ্বিতীয় তলায় শুরু হবে অনুষ্ঠানের মূলপর্ব৷ সভাপতিত্ব করবেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বিপী ৷

প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম