রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

উগ্র শ্বেতাঙ্গদের নিষিদ্ধ করবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে সমর্থন, প্রশংসা ও উপস্থাপন করে এমন সব বিষয় ব্লক করবে ফেসবুক। ব্লক করে দেওয়া হবে এ সব ব্যক্তিদের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই কার্যক্রম। খবর বিবিসির।

ফেসবুক প্রতিশ্রুতি দিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্তদের গতিবিধি সনাক্ত করার সামর্থ অর্জন করে তাদেরকেও সরিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন উগ্র শ্বেতাঙ্গ সন্ত্রাসীহত্যাকাণ্ড চালানোর সময় সেটি ফেসবুকে লাইভ দেখায়। ওই হামলায় অর্ধশত মানুষ মারা যায়। এ সব বিষয় নিয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব। এরপরই চাপের মুখে পড়ে ফেসবুক।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু পোস্টম্যান না, তারা প্রকাশকও। তাই এসব ব্যাপারে তাদের দায় আছে।’

ফলে ক্রাইস্টচার্চের ওই হত্যাকাণ্ডের পর এ ধরনের ঘোষণা দিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ