রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে মারা যান তিনি। কাজী আসাদ স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে তার জানাজা শেষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। কাজী আসাদের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

কাজী আসাদ দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

কাজী আসাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘ ৪০ বছর সক্রিয় রাজনীতি করার পরও ঢাকায় তার নিজের কোনো বাড়ি নেই। রামপুরায় দুই কামরার একটি বাসায় ভাড়া থাকতেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ