রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময়

যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে। যতদিন প্রয়োজন, আমরা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। তিনি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই। 

শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বালালি এসব কথা বলেন। 

ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান দেশের ভেতরেই উৎপাদন করা হয়। এসব উপাদান রফতানিও করা সম্ভব।

বালালি আরও বলেন, ক্ষেপণাস্ত্রের উন্নয়নে নতুনত্ব আনার ক্ষেত্রে ইরান নিজস্ব সক্ষমতা ও সামরিক অভিযানের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণার ওপর নির্ভর করে। এ খাতে দেশটি এমন পরিপক্বতা অর্জন করেছে যে এখন আর বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, আমরা নিজেরাই এসব ব্যবস্থার নকশা তৈরি করি ও উৎপাদন করি। একই সঙ্গে অভিযানের প্রয়োজনীয়তাও বুঝি। এ কারণে আমরা নিয়মিত নতুন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাই।

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে বালালির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির সামরিক সরবরাহব্যবস্থা দুর্বল করতে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ইরানের সামরিক সরবরাহব্যবস্থায় সহায়তার অভিযোগে ইরান, হংকং ও পাকিস্তানের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ দপ্তর। 

তবে বালালির বক্তব্য অনুযায়ী, এসব চাপের মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় উপাদান ও সরবরাহব্যবস্থা সচল রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ