রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

‘ভবনে অগ্নি-নিরাপত্তা ঝুঁকি নিরসনে পদক্ষেপ না নিলে লাইসেন্স বাতিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যিক ভবনে দ্রুত অগ্নি-নিরাপত্তা ঝুঁকি নিরসনে পদক্ষেপ না নিলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও ক্রুটিপূর্ণ ভবনে স্টিকার লাগিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

আজ সকালে গুলশানে অগ্নি-নিরাপত্তা নিয়ে ঢাকা উত্তরে বিশেষ অভিযান উদ্বোধন করেন মেয়র। অভিযানে, সচেতনতা তৈরির পাশাপাশি অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বহুতল ভবনও পরিদর্শন করা হবে বলে জানান তিনি।

মেয়র জানান, আবাসিক ভবনের পাশাপাশি বাণিজ্যিক ভবনেও অভিযান চলবে। নকশা দেখে ভবনগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করবে রাজউক। আর নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ যাচাই করবে সিটি করপোরেশন।

ভবনগুলোকে মডেল ভবন হিসেবে ঘোষণা করা হবে জানিয়ে মেয়র বলেন, কোন ভবনের নিরাপত্তা পরীক্ষার বিষয়ে সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কাজ করবে বিশেষ দল।

-এএ