রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

চুড়িহাট্টা ট্র্যাজেডি: ওয়াহেদ ম্যানশন মালিকের ২ ছেলে রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলেকে (মুহাম্মদ হাসান ও সোহেল ওরফে শহীদ) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য হাসান ও সোহেলের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ। অপরদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে গত ২ এপ্রিল হাইকোর্টের দেয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের তদন্তকারী কর্মকর্তাদের সহযোগিতা ও জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় এ মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ