সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ড. জসিম উদ্দিন নদভীর মৃত্যু, শোকে ভাসছে সোশ্যাল মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোল্লা মোহাম্মদ
আওয়ার ইসলাম

চট্টগ্রামের দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মা’আরিফের সহকারী পরিচালক ও সিনিয়র মুহাদ্দিস ড. জসীম উদ্দীন নদভী (৫১) ওমরা সফরকালে সৌদি আরবের মক্কায় গতকাল রাত ৩টায় তিনি ইন্তেকাল করেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ড. জসীম উদ্দীন নদভী জামিয়া  জামিয়া দারুল মা’আরিফের বর্তমান পরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মেয়ে জামাতা ছিলেন। ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক ছিলেন ড. জসিম উদ্দিন নদভী।

মরহুম নদভী আরবি সাহিত্যের একজন শিক্ষক ও আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংস্থা থেকে প্রকাশিত মাসিক আল-হকের সহ-সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জাতীয় ওলামা-মশায়েখ ও আইম্মা পরিষদ চট্টগ্রামের সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের শীর্ষ সারির আলেম-ওলামা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ পৃথক পৃথক শোকবার্তায় মরহুম নদভীরবিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

চট্টগ্রামের দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মা’আরিফ প্রাঙ্গণেও নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও ভাসছে শোকের নদীতে। সেখানে থেকে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য কয়েকটি ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো।

জানি আর দেখাও হবে না
সাইমুম সাদী, আলেম, সংগঠক, লেখক

চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক ড: জসিম উদ্দীন নদভী সাহেবের নামের শেষে এখন থেকে রহ. বলতে হবে। এই মনিষী গতকাল ইন্তেকাল করেছেন পবিত্র মক্কা নগরীর একটি হাসপাতালে।

গত বছর Meer Hossain ভাইয়ের আহবানে উত্তরায় একটি সেমিনারে পাশে বসে কথা বলার সৌভাগ্য হয়েছিল। অসম্ভব বিনয়ী এবং আন্তরিক মানুষ। চমৎকার আরবী বক্তব্য রেখেছিলেন সেদিন। অসংখ্য আলেমের উস্তাদ হওয়ার পরও আহংকারের ছিটেফোঁটাও ছিলনা তার ভেতরে।

আমাদের আরবী চর্চা নিয়ে তার সাথে আরও কিছু কথা জিজ্ঞেস করার ছিল। সেদিন সময় ছিলনা। বললেন আরেকদিন চট্টগ্রামে আসেন কথা হবে।

জানি, আর কখনও জিজ্ঞেস করা হবেনা। দেখাও হবেনা। আল্লাহ আমাদের এই অগ্রজকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

মাওলানা জসীম নদভী : উম্মাহর জন্য ব্যথিত হৃদয় লালনকারী
আবদুল্লাহ আল ফারুক, à¦