রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

লোডশেডিং হবে না রমজানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীরবিক্রম) জানিয়েছেন, আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত রাখা হবে। কারিগরি কারণে মাঝে মাঝে বিভ্রাট হতে পারে, কিন্তু কিছুতেই লোডশেড করার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা আমাদের বেশি আছে। রমজানে সন্ধ্যার সময় হঠাৎ করে চাহিদা ব্যাপক বেড়ে যায়। যেহেতু এখনও এনএলডিসি (NLDC) ম্যানুয়্যাললি এই কাজ করে, তাই সবার সহযোগিতা প্রয়োজন।

এজন্য দোকান বা বাসাবাড়িতে ব্যবহৃত তার বা বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানান বিদ্যুৎ বিভাগের সচিব।

সভায়, আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণি বিতানসমূহ খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন অনুসরণ করা, চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধিকরণ, সুপার মার্কেট, প্রেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস ষ্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা, ইফতার ও তারাবির সময় এসি ব্যবহার সীমিত রাখার আহবান জানানো হয়।

এছাড়া বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা, কোনো এলাকায় লোডশেড করতে হলে লোডশেডিং সম্পর্কে গ্রাহককে পূর্বেই অবহিত করা এবং টেকনিক্যাল বা অন্য কোনো কারণে যেন লোডশেড না হয়, সেদিকে সজাগ থাকা, ইফতার, তারাবির নামাজ ও সেহেরির সময় লোডশেড না করা, পিক আওয়ারে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখতে জ্বালানি বিভাগকে অনুরোধ জানানো হয়।

সভায় ‘অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ সারাদেশ’ শিরোনামে দোকান মালিক সমিতির পক্ষ থেকে ৫০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ সময় দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূইয়াসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ