মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে প্রস্তাব আসছে সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন সংসদ অধিবেশনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সংসদ ওয়ার্কার্স পার্টির সভাপতি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন এ প্রস্তাব আনবেন।

জানা গেছে, প্রস্তাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ করার প্রস্তাব করবেন রাশেদ খান মেনন।

ইতোমধ্যে সংসদের আইন শাখা-২ সিদ্ধান্ত প্রস্তাবটি জমা দিয়েছেন। সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহিত হলে এ বিষয়ে সরকারের কাজ করার বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তরুণ সমাজের দীর্ঘদিনের। এটি আমার কাছে একটি যৌক্তিক দাবি বলে মনে হয়, এ জন্য সিদ্ধান্ত প্রস্তাবটি আনা হবে।

আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হলো, ‘সংসদের অভিমত এই যে, সরকারি-বেসরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ করা হোক।’

তিনি বলেন, আমি আরও দুটি সিদ্ধান্তের প্রস্তাব এনেছি, এগুলো হলো- ‘সংসদের অভিমত এই যে, গ্রামীণ ক্ষেতমজুর নির্মাণকর্মীসহ সবস্তরের শ্রমজীবী মানুষের জন্য পেনশন স্কিম চালু করা হোক।’দ্বিতীয়টি হলো, ‘সংসদের অভিমত এই যে, ব্যাংকিংখাতে আর্থিক নৈরাজ্য ও অব্যবস্থাপনা দূরীকরণার্থে উপায় উদ্ভাবন ও সুপারিশ গ্রহণের জন্য ব্যাংকিং কমিশন গঠন করা হোক।’

আগামী ২৪ এপ্রিল (বুধবার) বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। এটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারে। তবে অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরএইচ/