মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সাগর-রুনি, ত্বকী-তনু ও মিতু হত্যা মামলার অগ্রগতি জানতে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যা, নারায়ণগঞ্জের ত্বকি, কুমিল্লার সোহাগী জাহান তনু এবং সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অগ্রগতি জানতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি ও সোনাগাজীর ওসিসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

একই সঙ্গে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলায় বিচার বিভাগীয় অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়াও রিটে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নুসরাত হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা, তার পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া এবং মামলাটি র‌্যাবের মাধ্যমে তদন্ত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

ইউনুস আলী আকন্দ জানান, রিট আবেদনটি বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ