রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু: মিয়ানমারের সঙ্গে বৈঠক ৩ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের তাদের নিজ আবাসস্থলে ফেরত পাঠাতে আগামী মাসে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা আগামী মে মাসের ৩ তারিখে মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী মাসের এ বৈঠক পররাষ্ট্র সচিব পর্যায়ে হবে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান, বর্তমানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক একটি নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। তিনি যদি অপারগ হন তবে একজন জ্যেষ্ঠ কুটনীতিক এই বৈঠকে নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, ২০১৭ এর আগস্টে দলে দলে রোহিঙ্গারা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করলে এই বছরের ২৩ নভেম্বর তাদের প্রত্যাবাসন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এর পরের জানুয়ারি মাসে এই যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। এই গ্রুপের প্রথম বৈঠকটি নেপিদোতে অনুষ্ঠিত হয় এবং পরের দুটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ