প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, স্টারলিংককে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ ও রাখাইন রাজ্যে মানবিক করিডর দিয়ে বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না।
তিনি বলেন, আমাদের দ্রুতগতির ইন্টারনেট দরকার। তবে দেশ বিক্রি করে নয়। স্টারলিংককে এ দেশের কোনো সরকারি কোম্পানির মাধ্যমে ব্যবসা করতে দিন। তাহলে দেশে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে।
বুধবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘রাখাইন পরিস্থিতি : মানবিক করিডর এবং বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।