রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

কাতার জমিয়ত 'শাহানিয়া শাখা'র ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক দর্শন, ভারত উপমহাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সংগঠন 'জমিয়তে উলামায়ে ইসলাম'র নীতি-আদর্শকে সামনে রেখে 'জমিয়তে উলামায়ে ইসলাম কাতার'র 'শাহানিয়া শাখা' গঠন উপলক্ষ্যে এক কাউন্সিল আয়োজিত হয়।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এশার নামাজের পরে কাতার শাহানিয়া শহর সংলগ্ন একটি জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি মাওলানা উবায়দুল্লাহ বাজিতপুরীর সভাপতিত্বে এবং হাফেজ সালমান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জমিয়ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি মাওলানা আবুল কাসেম কাসেমী।অনুষ্ঠানে আলোচনা করেন, কেন্দ্রীয় সহ সভাপতি আবু আফিফা আতিকুর রাহমানসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত কাতার শাহানিয়া এলাকার নেতা-কর্মী, কেন্দ্রীয় ও স্থানীয় গুরুত্বপূর্ন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মাওলানা তাজ উদ্দীনকে সভাপতি, মাওলানা উবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক এবং হাফেজ সালমান মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পুর্নাঙ্গ কমিটিতে যারা আছেন- উপদেষ্টা হিসেবে আছেন, মাওলানা আব্দুল হান্নান সাহেব,  ফয়সল আহমদ সাহেব, বুদু মিয়া, জয়নাল আবেদীন।

কার্যনির্বাহী পরিষদে আছেন, সভাপতি: মাওলানা তাজ উদ্দিন।
সহ সভাপতি: মাওলানা জাহিদুল করীম কাসেমী।
সহ সভাপতি: মাওলানা জসীম উদ্দিন।
সহ সভাপতি: মাওলানা আব্দুল বাসিত।

সাধারণ সম্পাদক: মাওলানা উবায়দুল্লাহ।
যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা আলমগীর হুসাইন।
সহ সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা খোবাইব আহমদ।

সাংগঠনিক সম্পাদক: হাফেজ সালমান মাহমুদ।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মাওলানা ইকবাল হুসাইন।
সহ সাংগঠনিক সম্পাদক: এম. শরিফ আহমদ।

প্রচার সম্পাদক: এম. মুহাম্মদ আল-মামুন।
সহ প্রচার সম্পাদক: হাফেজ শাব্বির আহমদ।

অর্থ সম্পাদক: মাওলানা আক্তার হুসাইন।
সহ অর্থ সম্পাদক: এম. বাবুল আহমদ।
সহ অর্থ সম্পাদক: এম. সুফিয়ান আহমদ।

শ্রম ও কর্মসংস্থান সম্পাদক: শেখ মুহাম্মদ মামুন।