বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খাবার শেষে মিষ্টি খাওয়ার অভ্যাস ভালো, না ক্ষতিকর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিষ্টি পছন্দ করেন না-এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। আল্লাহর রাসুল সা. নিজেও মিষ্টি পছন্দ করতেন। অনেকে শুধু মিষ্টি পছন্দ করেন এমনটি নয় বরং খাবার শেষে মিষ্টি না হলে চলেই না।কিন্তু শেষ পাতে এই মিষ্টি খাওয়ার অভ্যাস শরীরের জন্য আদৌ ভালো, নাকি ক্ষতিকর?

প্রতিদিন কমবেশি রেস্তোরাঁ, বিয়েবাড়ি, এমনকি বাড়িতেও যদি প্রচুর পরিমাণে ঝাল বা মশলাদার খাবার খাওয়া হয়। সেক্ষেত্রে খাওয়ার পর একটু-আধটু মিষ্টি খেলে কোনো ক্ষতি নেই। বিশেষজ্ঞদের মতে, ঝাল বা তেল-মশলাদার খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। আর মিষ্টি জাতীয় খাবার খেলে এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমে যায়।

ফলে সুষ্ঠুভাবে পরিপাকক্রিয়া সম্পন্ন হতে পারে। তাছাড়া অতিরিক্ত তেলেভাজা বা মশলাদার খাবার খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকটাই কমে যায়। সেই সময় মিষ্টি জাতীয় খাবার রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

সূত্র: জি-নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ