রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গরমের দিনে পানি খাবেন কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীর সুস্থ রাখতে পানির বিকল্প কিছু নেই। আর পানি পানের আছে বিশেষ কিছু নিয়মকানুন। অ্যাপোলো হাসপাতালের পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানালেন, নিয়ম মেনে পানি পানে শরীরের নানা সমস্যা দূর হয়।

আওয়ার ইসলামের পাঠকদের জন্য কয়েকটি নিয়ম তুলে ধরছি।

১. সারা দিনে অন্তত দুই লিটার পানি দেহকে সুস্থ রাখে। কম করে হলেও দুই লিটার পানি পান করুন।বেশি পান করতে পারলে আরো ভালো।
২. খাওয়ার মাঝখানে পানি খাওয়া একদম ঠিক নয়, এতে হজম-প্রক্রিয়া ব্যাহত হয়। তাই যেকোনো খাবার খাওয়ার পর অন্তত ২০ মিনিট সময় বিরতি নিয়ে পানি পান করুন।
৩. এক কাপ হালকা কুসুম গরম পানিতে লেবু চিপে নিন। প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে পানিটুকু খান। এতে শরীরের বিপাক গতি বাড়ে; যা শরীরের ওজন কমাতে সাহায্য করে।
৪. যাঁদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাঁরা সকালে খালি পেটে দুই গ্লাস পানি পান করলে উপকার পাবেন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।
৫. গরমে বাইরে থেকে এসে অনেকেই ঠান্ডা পানি পান করেন। এ সময় এটা একেবারেই করা যাবে না। কারণ, এতে ঠান্ডা লাগার আশঙ্কা বাড়ে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ