রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর

পাঁচ মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে এশিয়ায় অর্থনৈতিক ফোরামের প্রস্তাব বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য পাঁচটি দেশের সমন্বয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমান এ ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বৈঠকে তিনি ব্রুনাইয়ের সুলতানকে ওআইসি এর পাঁচ মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে এই আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দেন। তার এই প্রস্তাবে সাড়া দিয়ে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেন ব্রুনাইয়ের সুলতান।

আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম দক্ষিণ-পূর্ব এশিয়া কো-অপারেশন অর্গানাইজেশন (সিয়াকো) এর সদস্য হবে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই।

পররাষ্ট্র সচিব জানান, প্রস্তাবে সাড়া দিয়ে ব্রুনাইয়ের সুলতান আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি নিয়ে ‘অনুকূল বিবেচনা’ করবেন।

ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও বক্তৃতা লেখক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় স্বার্থ ও আন্তর্জাতিক উদ্বেগ সংক্রান্ত বিষয়গুলো স্থান পায়।

হক বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী আরও কিছু প্রস্তাব করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং এ লক্ষ্যে একটি অগ্রাধিকার বাণিজ্য ব্যবস্থার সম্ভাব্যতা যাচাই করার প্রস্তাব করেছেন।

শেখ হাসিনা দু’দেশের মধ্যে যৌথ কমিশন গঠনের বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেন।

তিনি পাট ও পাটজাত পণ্য, সফটওয়্যার, কৃষি পণ্য, সিরামিক ও টেবিলওয়্যার, জাহাজ নির্মাণ শিল্প ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা বলেন, সà