মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সৌদি আরবে সন্ত্রাসবাদী হামলার অভিযোগে ৩৭ জনের শিরচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা  হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা-মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

এ বছরের শুরু থেকে এপর্যন্ত সৌদি আরবে প্রায়  ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ