রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজ স্কুলছাত্রী নাজমুন নাহার ঝুমুরের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার (০৪ মে) বেলা ১১টার দিকে চরকাঁকড়ার ৩নং ওয়ার্ডের আলমের বাপের নতুন বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুন নাহার ঝুমুর ওই এলাকার আব্দুল হানিফের মেয়ে। সে স্থানীয় সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় 'ফণী'র কারণে শনিবার ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড বেগে বাতাস শুরু হলে বাগানে আম পড়ে। সকাল ৮টার দিকে মামাতো ভাই রাফি ও মামাতো বোন প্রমির সাথে বাড়ির পার্শ্ববর্তী বাগানে আম কুড়াতে যায় ঝুমুর।

আম কুড়ানো শেষে অপর দুইজন বাড়িতে ফিরলেও ঝুমুর আর ফিরেনি। পরে পার্শ্ববর্তী সোনিয়া আক্তার নামে এক নারী বাগানের পাশের খালে ঝুমুরকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, ঝুমুরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ