রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

ব্যারিস্টার মওদুদ হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার (৫ মে) বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এদিন দুপুর আড়াইটার দিকে তিনি সুপ্রিম কোর্টে অসুস্থ হয়ে পড়েন।

তার অসুস্থতা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদকে অ্যাপোলোর সিসিইউতে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকরা তার ট্রিটমেন্ট করছেন।’

এ বিষয়ে শায়রুল কবির খান আরও বলেন, ‘মওদুদ আহমদের অসুস্থতার খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ-খবর নিয়েছেন।’

বিএনপির একটি সূত্র জানায়, মওদুদ আহমদকে দেখতে হাসপাতালে যেতে পারেন মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা।

মওদুদ আহমদ বিএনপি সরকারের সময়ে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ