বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সোশ্যাল মিডিয়ায় সেহরি-ইফতারের ছবি পোস্ট করার বিপক্ষে ফতোয়া জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: চলছে মহিমান্বিত মাস রমজান। রমজান রহমতের মাস। বরকতের মাস। নাজাতের মাস। রাশি রাশি পুণ্যের মাস। কল্যাণ লাভের অনুপম উপলক্ষের মাস। জীবনের অতীত গোনাহ মোচনের মাস।

রোজার ফজিলত হাসিল করার জন্য যেমন অনেক কিছু আমল করতে হয়, তেমনি অনেক কুঅভ্যাস পরিত্যাগ করতে হয়। যাবতীয় অনর্থক কাজ এড়িয়ে চলার মধ্যেই এ মাসের পরিপূর্ণ তাৎপর্য নিহিত রয়েছে।

রমাজনে আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় সেহরি-ইফতারের (খাবারের) ছবি পোস্ট করে থাকি। এ নিয়ে অনলাইন প্লাটফর্মে চলছে তুমুল বিতর্ক। কেউ ছবি পোস্ট করার পক্ষে বলছেন আবার কেউ সমালোচনায় পোস্টদাতাকে কুপোকাত করছেন।

সোমবার এ বিতর্ককে সামনে রেখে জর্ডানের রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে একটি ফতোয়া জারি করা হয়। সেখানে সোশ্যাল মিডিয়ায় ইফতার-সেহরির খাবারের ছবি, খানাপিনার ছবি পোস্ট করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

এ বিষয়ে আল আজহার ওয়ার্ল্ড সেন্টারের সদস্য বিলাল খজর সংবাদমাধ্যম আল আলাবিয়া ডটনেটকে বলেন, এ ধরণের ছবি পোস্ট নিয়তের ওপর নির্ভর করে কিন্তু পোস্ট করা থেকে বিরত থাকাটা উত্তম। কারণ, এ ধরণের ছবি দরিদ্র মানুষের মনে আক্ষেপ ও কষ্টের জন্ম দিতে পারে।

সূত্র: আল-আরাবিয়া ডটনেট।

আরএম/