রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

রমজানে বাজার মূল্য নির্ধারণে বসছে ডিজিটাল স্ক্রিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসানো হবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মেয়র বলেন, দক্ষিণ সিটির আওতাধীন ২১টি কাঁচাবাজারে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ খুবই কষ্টসাধ্য। অনেক সময়ই আমাদের কর্মকর্তারা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করেছি।

তিনি বলেন, এবারের রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। কিছু কিছু পণ্যের দাম যেমন- চিনি, সয়াবিন তেল আগের রমজানের থেকেও কম রয়েছে।

তবে স্বীকার করতে হচ্ছে, গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি। সেজন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের নিয়ে কাজ করব। আশা করি এটা বন্ধ হলে মাংসের দাম কমবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ