রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

আবারো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে আরেকটি ঘূর্ণিঝড়। এটির নাম রাখা হয়েছে ‘বায়ু’।

সার্ক আবহাওয়া কেন্দ্র, ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ ঘূর্ণিঝড় ঠিক কোথায় প্রভাব ফেলবে, তা এখনো জানা যায়নি।

ঘূর্ণিঝড় ফণীর পর চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপের আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এ মুহূর্তে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্বিষহ এই গরম থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা নেই, এটি আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, দেশব্যাপী দাবদাহ আরও দুতিন দিন থাকতে পারে। আগামী রবি বা সোমবার হালকা বৃষ্টি হতে পারে।

গত বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের ফরিদপুর, গোপালগঞ্জ, কুতুবদিয়া, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ