রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

ঈদের ৩ দিন আগে মহাসড়কে ট্রাক, লরি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কপথে এবারের ঈদযাত্রা স্বস্তির করতে ঈদের আগের তিন দিন সারাদেশের সড়ক-মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। তার পাশাপাশি ঈদের আগে সাতদিন ও পরের পাঁচদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ মে) নিরাপদ ও ঝামেলাহীন ঈদযাত্রা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, ঈদের আগের তিনদিন সারাদেশে ট্রাক, লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধ বহনকারী গাড়িগুলো এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না।

আগের বছরের তুলনায় এ বছর সারাদেশে সড়কের অবস্থা অনেক ভালো। তাই আশা করা যাচ্ছে ঈদের বন্ধে যারা বাড়ি যাবেন তারা আগের বছরগুলোর তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

বাসগুলো যেন ঈদযাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে না পারে তা দেখভালের জন্যে সার্বক্ষণিক নজরদারী দল থাকবে বলেও জানান তিনি।

ঈদের আগের দিন যাত্রী চাপ নিয়ন্ত্রণে পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দিতে বিজিএমইএকে অনুরোধ করা হবে বলে জানান সচিব। প্রতিবছরের মতো এবারও ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ