রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

সারাদেশে ৮ দিনে ধর্ষণের শিকার ৪২ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মে মাসের প্রথম আট দিনে সারা দেশে ৪১ শিশু ধর্ষণ ও ৩ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে । এরমধ্যে ৩৭টি মেয়ে শিশু ধর্ষণ এবং ৪টি ছেলে শিশু বলাৎকারের শিকার হয়। আর ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৩ জনের ওপর।

৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ রিপোর্ট প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।
শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এ বছরের মে মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে তারা এই রিপোর্ট করে।

রিপোর্টে আরও বলা হয়, এ সময় ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ৩টি মেয়ে শিশু । আহত হয়েছে ৪১ শিশু।
দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তারা শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ