বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারী। দেশটির নিউক্যাসলে স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত জয়নাল আবেদীন (৩০) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। চার ভাই এক বোনের মধ্যে জয়নাল আবেদীন ছিলেন দ্বিতীয়।

নিহতের মামা দুদু মল্লিক জানান, উচ্চ মাধ্যমিক পাশ করে দশ বছর আগে জয়নাল দক্ষিণ আফ্রিকা যান। ওই দেশের নিউক্যাসল শহরে একটি মুদি দোকান চালাতো সে। দোকানের পাশে একটি ঘরে থাকতো।

বুধবার রাতে কাজ শেষ করে জয়নাল সেখানে ঘুমিয়ে পড়ে। স্থানীয় সময় রাত ১টার দিকে তাকে কেউ ডাকাডাকি করলে জয়নাল জানালা খুলে বাইরে উকি দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সেখানকার প্রতিবেশী এক বাঙালি যুবক বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীনের বাড়িতে খবর দেনবলে দুদু মল্লিক জানান।

জয়নালের কাছে প্রায় ৭০ লাখ টাকার মতো জমা ছিল যেগুলো দেশে পাঠিয়ে তিনি কানাডা চলে যাওয়ার কথা। তাই জয়নালের পরিচিত কেউ টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন দুদু মল্লিক ও তার পরিবারের সদস্যরা।

রোববার তার লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে বলে তার মামা অ্যাডভোকেট মালেক আদনান নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ