রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

নাইজেরিয়ার ৯০০ ‘শিশু যোদ্ধা'র মুক্তি মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় সন্ত্রাস দমনের ‘কৌশল' হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল শিশু যোদ্ধাদের। সম্মুখ সমরেও ছিল তাদের অংশগ্রহণ৷ আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় ধ্বংসযজ্ঞের এলাকা থেকে এবার মুক্তি মিলেছে নাইজেরিয়ার ৯০০ জন ‘শিশু যোদ্ধার'৷

নাইজেরিয়ার স্বাধীনতাকামী সংগঠন বোকো হারাম ও আইএস-বিরোধী ‘লড়াইয়ে থাকা' এসব শিশুকে শুক্রবার মুক্তি দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)৷

এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোকো হারাম ও আইএস নির্মূলে সেনাবাহিনী-ঘনিষ্ঠ মিলিশিয়া বাহিনী ‘সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স'-এর সহযোগী হিসাবে কাজ করছিল ওই শিশুরা৷

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, মিলিশিয়াদের হাত থেকে এ পর্যন্ত মুক্তি পাওয়া শিশু যোদ্ধার সংখ্যা ১,৭০০৷ গত অক্টোবরে প্রথম দফায় ৮৩৩ জনকে মুক্তি দিয়েছিল তারা৷

সন্ত্রাস দমনে নাইজেরিয়ায় শিশুদের ব্যবহার একটি রীতিতে দাঁড়িয়ে গেছে৷ বোকো হারামের পাশাপাশি মিলিশিয়া বাহিনী ‘সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্স' শিশুদের নিয়োগ করে থাকে৷ সেখানে মোট কতজন ‘শিশু যোদ্ধা' রয়েছে তার সুস্পষ্ট কোনো হিসাব নেই৷

নাইজেরিয়ায় বোকো হারাম ও ইসলামিক স্টেটবিরোধী যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজার লোক নিহত এবং প্রায় ১০ লাখ জন বাস্তুচ্যূত হয়েছেন৷ তবে তেলসমৃদ্ধ ওই এলাকায় সহসা এই সংঘাত থামার কোনো লক্ষণ নেই৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ