রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

পাহাড় ধসে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই ক্যাম্পের এইচ ব্লকের মুহাম্মদ আব্দুস শুক্কুরের ছেলে মুহা. ইসমাইল (৫) ও ছদরুল আমিনের ছেলে মুহা. রায়হান (৬)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বালুখালীর ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে পাহাড়ের নিচে খেলা করছিলো দুই শিশু। এসময় হঠাৎ পাহাড়ের একটি অংশ তাদের ওপর ভেঙে পড়ে। স্থানীয়রা মাটি সরিয়ে বের করার আগেই দুই শিশুর মৃত্যু হয়। পরে পুলিশেএসে মরদেহ উদ্ধার করে।

উখিয়ার থাইংখালী তানজিমারখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মন্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ