রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

সোমবার চালু থেকে হচ্ছে ঢাকা-দিল্লি ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সোমবার (১৩ মে) থেকে আবারও চালু হচ্ছে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট।

একমাত্র বিমান বাংলাদেশই এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী সোমবার ফ্লাইটের উদ্বোধন করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার বেলা ৩টায় ফ্লাইট ছেড়ে যাবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে বিমানটি। এ তিন দিন দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিমানের ফ্লাইট। তিন ঘণ্টা পর রাত ৯টা ২০ মিনিটে এটি ঢাকায় অবতরণ করবে।

এ রুটে ফ্লাইট চালু উপলক্ষে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান। ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন (আসা-যাওয়া) টিকিট একমাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার এবং একবছর মেয়াদে টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে আছে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস আসন।’

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকার পর আবারও বিমান বাংলাদেশ এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে বিমান এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ