শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গরমে সুস্থ থাকতে যা খাবেন, যা খাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: গরমের সময় শরীরে প্রচুর পানি প্রয়োজন হয়। এই সময়ে এমনিতেও শরীরে পানি জমা থাকতে পারে না। আর শরীরে পানির ঘাটতি দেখা দিলে মাথা ঘোরানো, মাথা ব্যথা এবং শরীর অবসন্ন হয়ে পড়তে পারে। তাই এই গরমে রোজা রেখে সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাবার মেন্যুতে রাখতে হবে প্রোটিন ও পানিসমৃদ্ধ খাবার।

এসব খাবার মেন্যুতে রাখুন: ১. রসালো ফল তরমুজ। গরমে সুস্থ থাকতে চাইলে প্রতিদিন তরমুজ খান। তরমুজে থাকা ভিটামিন এ ও সি শরীরে পুষ্টি জোগানোর পাশাপাশি পানির জোগানও দেয়। এছাড়াও বিভিন্ন ধরনের ফল খাদ্য তালিকায় রাখতে পারেন।।

২. দই ক্যালসিয়াম সমৃদ্ধ প্রোবয়াটিক, যা গরমে পেটের যেকোনও সমস্যা থেকে দূরে রাখে। পাশাপাশি শরীর ঠাণ্ডা রাখতেও দই খাওয়া চাই নিয়মিত।
৩. শশায় প্রায় সব রকম ভিটামিন ও মিনারেলের পাশাপাশি প্রচুর পানি থাকে। তাই ডিহাইড্রেশন থেকে দূরে থাকতে গরমে রোজ শশা খান।
৪. লেবু-পানি কিংবা পুদিনা-পানি পান করতে পারেন প্রতিদিন।

এখনই নিয়ন্ত্রণ করুন: ১. অতিরিক্ত তেল গ্রহণ।
২. ঘি, মাখন, পনির, মেয়নেজ, ফাস্টফুড, কোল্ডড্রিংক্স।
৩. পোলাও, কাচ্চি, গরু ও খাশির মাংস।

৪. অতিরিক্ত মসলা দিয়ে ভুনা খাবার।
৫. অতিরিক্ত মিষ্টি খাবার।
৬. অতিরিক্ত গরম ও ঠাণ্ডা খাবার।

এএ