রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

বাচ্চার জন্য স্বপ্নে চুরি, স্বপ্নেই নিশ্চিত হলো চাকরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের শিশু বাচ্চার জন্য দুধ চুরি করে ধরা পড়া সেই বাবাকে চাকরি দিল সুপার শপ স্বপ্ন। আগামীকাল সোমবার থেকেই শিশুটির বাবা স্বপ্ন পরিবারে কাজে যোগ দেবেন বলে জানা যায়।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

জাহিদুল ইসলাম বলেন, নিজের সন্তানের জন্য দুধ চুরি করে ধরা খাওয়া বাবা আজ এসেছিলেন আমার অফিসে। আমি স্বপ্নের লোকজনকেও ডেকেছিলাম। তারা লোকটিকে নিয়োগপত্র দিয়েছেন। তারপর আমার অফিস থেকে তাঁকে স্বপ্নের অফিসে নিয়ে যায়। কাল থেকেই তিনি স্বপ্নে যোগ দেবেন।

জানতে চাইলে স্বপ্নের হেড অব সেলস সামসুদ্দোহা শিমুল বলেন, ‘আমরা তাকে নিয়োগপত্র দিয়ে দিয়েছি। এখন তাকে নিয়ে আমরা মিটিংয়ে বসব। তিনি কোন বিভাগে কাজ করতে আগ্রহী বা কোথায় তিনি ভালো কাজ করতে পারবেন সেটা আমরা জেনে নেব আগে।

সে অনুযায়ী তার বেতন কাঠামো ঠিক করা হবে। মোটামুটি তিনি আগামীকাল থেকেই আমাদের পরিবারের সঙ্গে কাজ করা শুরু করবেন।’

গত শুক্রবার খিলগাঁওয়ে সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে শহীদ বাকি সড়ক এলাকায় এক বাবা তার নিজ সন্তানের জন্য দুধ চুরি করতে গিয়ে ধরা পড়েন জনসাধারণের হাতে।

জনসাধারণ তাকে টেনেহেচড়ে নিয়ে যান ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলামের কাছে।

লোকজন ও চুরির দায়ে অভিযুক্ত শিশুর বাবার কাছ থেকে পুরো ঘটনা শোনেন এসি জাহিদুল। সাধারণ মানুষ এসিকে জানালেন, ‘স্বপ্ন সুপার শপ থেকে লোকটি এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিলেন।’

এদিকে অভিযুক্ত লোকটি বলেন, ‘স্যার, তিন মাস হলো চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই। তাই চুরি করছি। বাচ্চাকে তো বাঁচাতে হবে? কী করব বলেন?’

ঘটনা শোনার পর এসি জাহিদুল জানতে চাইলেন দুধের দাম কত। তখন একজন জানালেন, দুধের দাম ৩৯০ টাকা। সঙ্গে সঙ্গে জাহিদুল ইসলাম ওই দুধের দাম মিটিয়ে লোকটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন।

এ ঘটনাকে নিয়ে জাহিদুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে লোকটিকে চাকরি দেওয়ার কথা জানায় সুপার শপ স্বপ্ন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ