মোস্তফা ওয়াদুদ: মা। পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। যে শব্দে হৃদয় জুড়িয়ে যায়। প্রাণ ভরে যায়। অন্তর উদ্বেলিত হয়। মনে জাগে আনন্দের হিল্লোল। উচ্ছ্বাসে ভেসে উঠে চারদিক।
মা একজনই হোন। মাকে অন্য কোনো শব্দে কিংবা অন্য কোনো ভাষায় ব্যক্ত করা যায় না। মায়ের তুলনা মা-ই। মায়ের জায়গা পৃথিবীর আর কেউ দখল করতে পারেন না।
সে মাকে সারাবছরই আমরা ভালবাসি। মায়ের প্রীতি সবসময়ই হৃদয়ে থাকে। মায়ের প্রতি ভাললাগা আজন্মের। মাকে ভালবাসার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না নির্দিষ্ট কোনো দিনের।
মাকে ভালবাসা যায় প্রতিদিন প্রতি মুহূর্তে। কিন্তু এরপরও স্পেশাল শুধু মায়ের জন্যই একটি দিন নির্ধারিত করলে কে না করবে? যেদিনের ভালবাসা শুধু মাকে ঘিরেই থাকবে। আর তাই বিশ্বে প্রতিবছর আজকের দিনে একসাথে পালিত হয় মা দিবস।
আজ ইংরেজি মে মাসের দ্বিতীয় রোববার। 'বিশ্ব মা দিবস'। দিবসটির সূচনা করেছিলেন আমেরিকার অধিবাসী আনা জার্ভিস। তার মা যুক্তরাষ্ট্রের সানিটারিজম হাসপাতালে মারা গেলে তিনি দিবসটির সূচনা করেন।
মা দিবসের ছোয়া লেগেছে সবার মনে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
বিশেষত মূলধারার জাতীয় ইসলামী অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত বাংলাদেশ লেখক ফোরামের তত্বাবধানে লেখালেখি ও সাংবাদিকতা কোর্সে মা দিবসের ছোঁয়াটা একটু বেশিই লেগেছে।
মা দিবসের জন্য কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেয়া হয়েছিলো 'মা দিবস' এর রচনা। প্রায় ৩০ জন শিক্ষার্থীর সবাই মাকে নিয়ে বেশ দারুণ ও মনছূঁয়ে যাওয়া রচনা লিখেছে।
সবার লেখা রচনা থেকে বাছাই করে নির্বাচিত চারটি রচনার চুম্বকাংশ তুলে ধরা হলো আওয়ার ইসলামের পাঠকদের জন্য।
মা তোমার স্বপ্ন হবো
হুজাইফা কাসিম
সালাম বিনিময় শেষে পরসংবাদে কোর্সের বিশেষত্ব বর্ণনা করে হুজাইফা কাসিম লিখেন, আম্মু! এ কোর্সটি যেহেতু বিশিষ্ট ইসলামি লেখকদের সংগঠন 'বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম' এর তত্ত্বাবধানে পরিচালিত। তাই প্রায় সব বিশিষ্ট লেখকই এ কোর্সে ক্লাস করাবেন।
আম্মু! মনে পড়ে। একবার তুমি একটি বইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে। বইটির লেখক ছিলেন মাওলানা যাইনুল আবিদীন। তিনিও গত দুদিন আমাদের ক্লাস নিয়েছেন। তার কথাগুলো তার লেখার মতোই উচ্ছল ও প্রাণবন্ত। যেন