রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

রাঙামাটিতে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধ অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন, ধনমণি চাকমা (৪৬) ও বিপুল চাকমা (২৫)। তাদের কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।

রোববার (১২ মে) বিকেলে কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের কাঠালতলী পাড়ার থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের কাঠালতলী পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এসময় ওই এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল ধনমণি ও তার ছেলে বিপুল চাকমা।

যৌথবাহিনীর দলটি তাদের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় এলজি উদ্ধার করে। অবৈধ অস্ত্র রাখার দায়ে বাবা-ছেলেকে আটক করে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।

রাঙামাটির কাপ্তাই উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ নূর বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ