রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

তারাবির সময় মসজিদের সামনে বোমা হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

পাকিস্তানের কোয়েটায় তারাবির নামাজের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার রাতেদক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানপ্রদেশের রাজধানী কোয়েটার স্যাটেলাইট টাউনে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে কোয়েটার পুলিশপ্রধান আবদুর রাজ্জাক চিমা জানান, স্যাটেলাইট টাউনের মিনি মার্কেট জামে মসজিদের কাছে পুলিশ সদ্যদের টার্গেট করে এ হামলা চালানো হয়।

পুলিশ সদস্যরা তারাবির সময় ওই মসজিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। হামলাকারীরা মোটরসাইকেলে বিস্ফোরক বেঁধে আনে।

শক্তিশালী এ হামলায় আহত পুলিশ সদস্যদের অবস্থাও গুরুতর বলে জানান তিনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে আছে। এখন পর্যন্ত এ হামলার দায়ভার কেউ স্বীকার করেনি।

সূত্র: ডন ও জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ