রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

'আইন ভঙ্গ করলে বিচারের মুখোমুখি হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের কাজে নিয়োজিত পুলিশ সুপার (এসপি), রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ কেউ নির্বাচনী আইনপরিপন্থী কাজ করলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

সিইসি নূরুল হুদা বলেন, কেউ অন্যায় করলে রেহাই পাবে না, হতে পারে তিনি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার কিংবা নির্বাচনের দায়িত্বে থাকা যে কেউ।

সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার বিষয়ে নূরুল হুদা বলেন, নির্বাচনের পবিত্র দায়িত্ব আপনারা পালন করতে যাচ্ছেন। আমি আশা করি, কমিশন আশা করে, আপনাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে। এ সময় নির্বাচনী কর্মকর্তারা এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কি না তা জানতে চান সিইসি। পাশাপাশি প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তিনি।

উল্লেখ্য, চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট আগামী ১৮ জুন। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে, যাচাই ২৩ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ