রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মালয়েশিয়ায় পাচারকালে ২৮ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরতলীর শুকনাছড়ি ও দরিয়ানগর ঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ নারী, ৯ পুরুষ ও ছয় শিশু রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মালয়েশিয়ায় মানব পাচারকারী একটি চক্র রাতে সাগরপথে পাচারের জন্য নারী-পুরুষ ও শিশুকে দরিয়ানগর ও শুকনা ছড়িঘাটে জড়ো করে।

এ সময় সন্দেহ হলে সমুদ্রসৈকতে পাচারকারীদের একটি বাড়ি ঘেরাও করে ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করে আটকে রাখেন স্থানীয়রা।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পাচারকারীরা পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা সবাই নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। এ ঘটনায় দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ