রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

সেফুদার বিরুদ্ধে কুরআন অবমাননার অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেইসবুক লাইভে কুরআন অবমাননার অভিযোগে সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি আদালতে।

বহুল সমালোচিত ভিয়েনা প্রবাসী সেফুদার বিরুদ্ধে এ মামলা তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আজ বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তারা তা দেননি। সে কারণে আগামী ১৮ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন রেখেছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন।

২৩ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন আলীম আল রাজী (জীবন) নামে ঢাকা বারের এক আইনজীবী।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে অভিযোগ তদন্ত করে ১৫ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় বলা হয়, গত ৯ এপ্রিল বাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখতে পান যে, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদা তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র আল কুরআন সম্পর্কে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলছেন এবং আল কুরআনকে অবমাননা করছেন, যা সমগ্র ইসলামি বিশ্বকে মারাত্মকভাবে আহত করেছে। লাইভটি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বময়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ