আওয়ার ইসলাম: দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম- এর উদ্যোগে আয়োজিত লেখালেখি ও সাংবাদিকতা কোর্সের আজ ১১তম দিন।
আজ (১৭ মে) আওয়ার ইসলাম অডিটোয়িরামে সাংবাদিকতা কোর্সে ‘হাতে-কলমে প্রুফ ও সম্পাদনা’ বিষয়ে ক্লাস করিয়েছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক কবি মুনীরুল ইসলাম।
লেখালেখি ও সাংবাদিকতা কোর্সটির তত্ত্বাবধান করছে বাংলাদেশের লেখালেখির সবচেয়ে বড় প্লাটফর্ম ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’। আর সহযোগিতায় আছে অনলাইন ই-কমার্স বুকশপ রকমারি ডটকম।
কোর্সটি গত ১ম রমজান শুরু হয়েছে। চলবে আগামী ২০ রমজান পর্যন্ত। কোর্সে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
আওয়ার ইসলামের অনলাইন পাঠকদের জন্য আজকের ক্লাসের সারসংক্ষেপ দেয়া হলো, কম্পোজ করার পর কোনো লেখা প্রিন্ট হলে যে পাতা দাড়ায় তাকে বলে প্রুফকপি। প্রুফ দেখাকে বলে প্রুফ রিডিং। আর যিনি প্রুফ দেখেন তাকে বলে প্রুফ রিডার বা সম্পাদনা সহকারী।প্রুফ রিডারের উপকারিতা হলো, কোনো লেখক যদি প্রুফ রিডিং করতে জানে, তাহলে সে লেখালেখির ক্ষেত্রে অর্ধেক পথ এগিয়ে গেলো।
প্রুফ রিডারের গুণাবলী
একজন প্রুফ রিডারের জন্য কিছু গুণাবলী থাকা আবশ্যক। যথা -
১. শুদ্ধ বানান জানতে হবে।
২. ভাষা জ্ঞান থাকতে হবে।
৩. সাংকেতিক চিহ্নের জ্ঞান থাকতে হবে।
৪ ধৈর্যশীল ও মনোযোগী হতে হবে।
৫. ভুল ধরার মন নিয়ে প্রুফ দেখতে হবে।
৬. দাড়ি, কমার ভুলও ঠিক থাকতে হবে।
৭. অভিধান সঙ্গে রাখতে হবে।
৮. মুল কপি সঙ্গে রাখতে হবে।
৯. কালো কালির সব বিষয় তার চোখের সামনে থাকতে হবে।
১০. রঙিন কলম দিয়ে প্রুফ কাটতে হবে। আর সাংকেতিক চিহ্ন কম্পিউটার অপারেটরের জন্যও জানা থাকতে হবে ।
বইয়ের প্রুফ দেখার ক্ষেত্রে নিজের বইয়ের প্রুফ নিজেই দেখা ভালো। এতে অনেক শান্তি পাওয়া যায়। কারণ ভাষাটা হলো গতিশীল। প্রতিনিয়ত ভাষা নির্মিত হয়। মানুষের জানার পরিধি প্রতিদিনই বাড়ে। একজন লেখক তার লেখাটি লেখার একমাস পরে দেখলে নতুন নতুন জ্ঞান সৃষ্টি হবে।
সাংকেতিক চিহ্নসমূহ
কম্পোজকপির বিভিন্ন সমস্যা থাকে। কখনো ডিলিট করতে হয়। কখনো নতুনভাবে সংযুক্ত করতে হয়। আরো নানান সমস্যা দেখা দেয়। নিম্মে এসব