সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এই সপ্তাহে হারামাইনের ইমাম যাঁরা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের গাজায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনির মৃত্যু

শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব বলেন।

মন্ত্রী বলেন, ঈদে বিশেষ রেলের ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার আগেই বিভিন্ন পথে রাস্তার উন্নয়ন কাজ শেষ হওয়ায় যানজটের দুর্ভোগ কম হবে। যানজট নিরসনে গার্মেন্ট কারাখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। যেহেতু দীর্ঘ ছুটি, তাই সবাইকে একসঙ্গে ছুটি দেয়া না হয় সে জন্য আমরা বলেছি। পর্যায়ক্রমে ছুটি দিলে যানজট কমবে।

শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দিতে হবে। পোশাক কারখানা মালিকরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঈদে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হবে। বিভিন্ন শহরে ব্লকরেইড দেয়া হবে। ঢাকা প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট থাকবে। চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে।

সভায় পুলিশের মহাপরিদর্শক মুহাম্মদ জাবেদ পটোয়ারী, সুরক্ষা সেবা বিভাগে সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহা. আসাদুজ্জামান মিয়াসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ