বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ঈদে সন্তানদের চাহিদা মেটাতে ব্যর্থ কৃষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সেলিম হোসেন (৪৫) নামে এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।  ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি আত্নহত্যা করেন বলে দাবি করছে পরিবার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি ‘আত্নহত্যা’ করেন।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ