বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

কিশোরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার থানার ঘাট এলাকায় ঢাকা-কাপাসিয়া আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাদিরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (৩০) ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বলধা এলাকার হেমেন্দ্রর ছেলে সুশান্ত (২৮)।

স্থানীরা জানায়, গাজীপুরের কাপাসিয়ার বলধা এলাকা থেকে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় আসছিলেন। থানার ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সোহেলের মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে নেয়ার পথে সুশান্ত মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঢাকা-কাপাসিয়া আঞ্চলিক সড়কে এ দু্র্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ