বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

বিশ্বের শান্তি চাইলে ফিলিস্তিনের বিষয়টি মীমাংসা করতে হবে: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের বিষয়টি মীমাংসা হওয়ার আগে বিশ্বে শান্তি আসার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধানের সঙ্গে বিশ্ব-শান্তিও ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান খালিদ মাশায়ালের সম্মানে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন মাহাথির মোহাম্মদ।

এসময় মধ্যপ্রাচ্যে চলমান লাগাতার সংঘাতের বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে মাহাথির বলেন, তার দেশ সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে এবং ফিলিস্তিনের যুক্তিসংগত সব প্রাপ্য অধিকারের পক্ষে তারা। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের নীতি মালয়েশিয়া সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেও জানান মাহাথির মোহাম্মাদ।

ইসরায়েলের সমালোচনা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এতো গোলযোগ, অস্থিরতা এবং সন্ত্রাসবাদের মূলে রয়েছে ইসরায়েল। মালয়েশিয়া সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ