বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

সাওতুল কুরআন প্রতিযোগিতায় রেকর্ড গড়লো কক্সবাজারের লাবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
কক্সবাজার প্রতিনিধি

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘এসএ টিভি সাওতুল কুরআন’ কিরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে রেকর্ড গড়লো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার ছাত্র আবু হুজাইফা মুহাম্মদ লাবিদ।

কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাকে নগদ ৯০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। তিন ধাপে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লাবিদ।

আবু হুজাইফা মুহাম্মদ লাবিদ কক্সবাজারের চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা শফিউল হক জিহাদির ছেলে এবং কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুরের নাতি।

আবু হুজাইফা মুহাম্মদ লাবিদ এর আগেও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কৃতিত্বের ধারা অব্যাহত রাখতে মহান আল্লাহর রহমত, সেই সাথে সবার দোয়া চেয়েছেন তানযীমুল উম্মাহর প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার।

উল্লেখ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার ছাত্র কাতারে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছাড়া জাতীয়, বিভাগীয় ও জেলার বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব লাভ করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ