বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আওয়ার ইসলামের কোর্স: আমার অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলতান মাহমুদ বিন সিরাজ ।

কোর্স প্রশিক্ষণার্থী, তরুণ আলেম ও মাদরাসা শিক্ষক।

লেখালেখি। আমার স্বপ্ন। আমার ভালো লাগা। ছাত্র জীবনের সূচনা থেকেই লেখালেখির প্রতি আমার আগ্রহ। আমার হাতেখড়ি। মনে বড় আশা। একদিন বড় লেখক হবো। এই মানসে লিখে যাই অনবরত। অপরিপক্ব হাতে লিখি রোজনামচা। ছড়া, গল্প ও গদ্য। চেষ্টা করি ভালো লেখার। এভাবেই চলছিলো দিন।

একদিন জানতে পারি আওয়ার ইসলাম একটি কোর্স এর আয়োজন করেছে। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। দেশের অন্যতম ও জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল। কওমি অঙ্গনের আস্থার ঠিকানা। ভালোবাসা। ‘সত্যের পথে তথ্যের সাথে’ শ্লোগানে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে পোর্টালটি। ইতোমধ্যে সর্বস্তরের মানুষের সমর্থনও অর্জন করতে সক্ষম হয়েছে। এ আওয়ার ইসলাম পরিবার ৫ম বারের মতো আয়োজন করেছে ‘লেখালেখি ও সাংবাদিকতা কোর্স’। পরিচালনায় ছিলো ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’। সহযোগিতা করেছে অনলাইন বুকশপ ‘রকমারি ডটকম’।

আমার লেখালেখির দূর্বলতাগুলোকে কাটিয়ে ওঠতে ও লেখার হাতকে আরো পাকা করতে সেই কোর্সকে আমি অকপটে গ্রহণ করলাম। ভাবলাম, এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। বড় বড় লেখকদের সাথে পরিচিত হবো। যে লেখকদের লেখা এতো দিন বইয়ের পাতায় পড়েছি। তাঁদের মনভরে কাছ থেকে দেখতে পারবো। অনুপ্রাণিত হবো। যেই ভাবনা সেই কাজ। আওয়ার ইসলাম পরিবারের মহব্বতে চলে এলাম কোর্সে। অপরিচিত স্থান। অচেনা সব মানুষ। একটু অন্যরকম লাগছে। তবুও হৃদয়ে প্রশান্তি। এখানে আসতে পেরেছি বলে।

মুফতি হুমায়ুন আইয়ুব। আওয়ার ইসলামের সম্পাদক। কোর্সের ব্যবস্থাপনা পরিচালক। জানতাম বহুগুণে গুণান্বিত একজন উঁচু মাপের ব্যক্তিত্ব। কিন্তু এখানে এসে দেখলাম মানুষের চেয়ে উনার মনটা আরো বড়। কোর্সে আমাদের সর্বক্ষণ আগলে রেখেছেন। অমায়িক ব্যবহারে আমাদের মুগ্ধ করেছেন। সবার সাথে মিশেছেন। অসাধারণ একজন মানুষ তিনি। ছোটদের প্রতি তাঁর এ আচরণ  আমাদের জন্য শিক্ষণীয়। সত্যি, বড়রা এমন-ই হোন।

মোস্তফা ওয়াদুদ কাসিমী। তরুণ আলেম। মুফতি। লেখক। কোর্সের প্রশিক্ষণার্থীদের সবসময় খবর নিতেন তিনি। ছাত্রদের থাকা খাওয়া বা যে কোনো প্রয়োজনে দৌড়ে আসতেন। আমাদের প্রতি তাঁর অন্যরকম ভালবাসা ছিলো। আমাদের বলতেন কোনো কষ্ট হচ্ছে কি না?  কোর্সের কারো কষ্ট হলে সাধ্যমতে তার সহজ সমাধান করে দিতেন। তিনি তার মনকাড়া ব্যবহার