বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাউকে দান করা জমি ফেরত নেয়ার বিধান কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী: আজ থেকে ১৭ বছর পূর্বে জনাব তমিজউদ্দীন তার নাতি সাইফুল ইসলামকে ‘দেড় কাঠা’ জমি দান করেছিলো। সাইফুলের বাবা মারা যাবার পর দাদার দান করা জমিটি চাচারা নিয়ে নিতে চাচ্ছে। তাদের কথা হলো আমার বাবা তোমাকে জমিটি দান করে যাননি। এটি তোমাকে কয়েকদিন ব্যবহার করার জন্য দেয়া হয়েছিলো।

অথচ সাইফুলের কাছে জমি দান করার কাগজপত্রও আছে। এমন অবস্থায় সাইফুল কি করবে? জমিটি কি ফেরত দিবে? আর যারা ফেরত নিতে চাচ্ছে তারা কি জমিটি ফেরত নিবে? এ ব্যাপারে শরীয়ত কী বলে? সম্প্রতি দারুল উলুম দেওবন্দ এ এমন একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়।

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রশ্নটি উত্তর প্রদান করা হয়। সেখানে বলা হয় ‘কাউকে দান করা জমি ফেরত নেয়া জায়েজ নেই। যদি দান করার সময় দলীলপত্র করা হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয়ভাবেও ফেরত নিতে পারবেন না তারা।’ এমন অবস্থায় সাইফুল জমিটি ফেরত দিবে না। আর তারাও জমিটি ফেরত নিতে পারবে না। নিলে তা জায়েজ হবে না। (দলীল, আদ দুররুল মুখতার মায়ার রুদ্দুল মুহতার, খণ্ড-৫, পৃষ্ঠা-৭০৪, কিতাবুল হিবাহ, বাবুর রুজু’য় ফীল হিবাহ)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ