শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মুফতি তাকি উসমানির কলমে বিখ্যাত মুহাদ্দিস সুলায়মান আমাশের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাকি উসমানি
ইসলামি স্কলার

আব্বাজান রহ, একটি গল্প শুনিয়েছিলেন- অতীতে একজন অনেক বড় ও বিখ্যাত মুহাদ্দিস অতিক্রান্ত হয়ে গেছেন, যার নাম সুলায়মান আমাশ; যিনি হজরত ইমাম আবু হানিফা রহ.-এরও ওস্তাদ ছিলেন। হাদীসের সব কিতাব তার বর্ণনা দ্বারা ভরপুর। আরবী ভাষায় আ’মাশ বলা হয় ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিকে।

যেহেতু তার চোখে দুর্বলতা ছিল, যার কারণে পলক পড়ে যেত ও আলাের ঝলকানিতে চোখের সম্মুখে সব অন্ধকার হয়ে যেত। তাই তিনি আমাশ উপাধিতে প্রসিদ্ধি লাভ করেছিলেন।

এই বুজুর্গের কাছে একজন ছাত্র এসেছিল। সে ছিল পঙ্গু। আর এই ছাত্রটিও এমন ছিল যে, সর্বদাই সে ওস্তাদের সঙ্গে থাকত। অনেক ছাত্রেরই এরূপ মানসিকতা থাকে। ওস্তাদ যেখানে যায়, ছাত্রও সাথে সাথে সেখানে যায়।

যাই হােক, ইমাম আ'মাশ যখন বাজারে যেতেন, তখন তার ঐ লেংড়া ছাত্রটিও সাথে যেত। লােকজন এই দৃশ্য দেখে প্রবাদ তৈরি করে ফেলল। দেখ ওস্তাদের চোখ নেই, আর ছাত্রের পা নেই।

একবার ইমাম আ’মাশ তার ঐ শাগরেদকে বললেন, তুমি আর আমার সঙ্গে বাজারে যেও না। শাগরেদ বলল, কেন, আমি আপনার সান্নিধ্য ও সঙ্গ ছেড়ে দেব? ওস্তাদ বললেন, মানুষ যে হাসি-ঠাট্টা করে বলে, 'ওস্তাদের চোখ নেই আর শাগরেদের পা নেই'।

শাগরেদ বলল, হজরত! ওরা যা বলে বলতে দিন, আমরা সওয়াব পেয়ে যাব; আর ওরা তাে গােনাহগার হবে। এতে আমাদের ক্ষতি কী? হজরত আমাশ উত্তরে বললেন, “আমরাও গােনাহ থেকে বাঁচব, ওরাও গােনাহ থেকে বাঁচবে- এটা আমাদের বিনিময় লাভ ও তাদের গোনাহগার হওয়া থেকে অনেক ভালাে।"

আমার সঙ্গে তােমার বাজারে যাওয়া তাে কোনাে ফরজ-ওয়াজিব নয় । আর না যাওয়াতে তােমার বা আমার কোনাে ক্ষতিও তাে নেই। তবে উপকার এই হবে যে, লােকেরা ঐ গােনাহ থেকে বেঁচে যাবে।

এরা আমাদের মুসলমান ভাই। সুতরাং, উত্তম হলাে, না আমাদের কোনা গােনাহ হয়, না ওদের। সুতরাং আগামীকাল থেকে তুমি আর আমার সঙ্গে বাজারে যাবে না।

শিক্ষা: সব ক্ষেত্রে মজাকের পরওয়া করা যাবে না। | বিশেষত কোনাে গুনাহের কাজ হলে কারাে পরওয়া করা যাবে না। চাই কেউ হাসি-ঠাট্টা করুক কিংবা বিরত থাকুক; এদিকে মােটেও ভ্রুক্ষেপ করা যাবে না।

মানুষের ঠাট্টার কারণে কোনাে গােনাহের কাজ à¦