শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস

বাবা দিবসে গুগলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ দিন কিংবা বিশেষ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সার্চইঞ্জিন গুগল ডুডলের মাধ্যমে শুভেচ্ছা জানায়। বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা জানাতেও বরাবরের মতো শৈল্পিক ডুডল করেছে এ প্রযুক্তি জায়ান্ট।

আজ রোববার বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে গুগলের ওয়েবসাইটে করা ডুডলের তিনটি আলাদা স্লাইডে দেখা যায়, একটি বাবা হাঁস তার ছয়টি বাচ্চা হাঁসকে নিয়ে খেলছে। এ সময় বাচ্চা হাঁসগুলোকে পানিতে সাঁতার কেটে ও বাবা হাঁসের গায়ে উঠে খেলতে দেখা যায়। এর মাধ্যমে একজন বাবা যে তার সন্তানদের ভালোবাসে, তাদের সঙ্গে খেলার ছলে সময় কাটায়, আগলে রাখে এবং বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক- তাই বোঝানো হয়েছে।

জুন মাসের তৃতীয় রোববার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮৭টি দেশে বাবা দিবস পালন করা হয়। বাবাদের প্রতি সম্মান জানাতেই এ বিশেষ দিবস পালন করা হয়ে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ