শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মুহা. ইজাদুর রহমান মিলন চৌধুরী ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি র্নিবাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন যুবলীগ কেন্দ্র দখল করে আছে। তাকে ভোট কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি। কেউ কেউ তাকে খুঁজতে থাকেন।

পুলিশের সাহায্য চাইলে তারা নিরাপদে আশ্রয় নিতে বলেন। ভয়ে ও নিরাপত্তাহীনতায় তিনি পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এ সময় সব গুলো ভোট কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেয়ার খবর আসতে থাকে। কর্মী-সমর্থকদের ভোট দিতে দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে কেন্দ্র ত্যাগ করে বাসায় ফিরে যাই।

তিনি আরও বলেন, রাত থেকেই বাসা ঘিরে রেখেছে পুলিশ। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে জানিয়েও কোন সহযোগিতা পাইনি। পুলিশ সুপারকে ফোন করলেও তাকে পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে নির্বাচন করা যায় না। তাই নির্বাচন বর্জন করলাম এবং পুর্ননির্বাচন দাবি করছি।

তবে এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মুহা. আবু নাসার উদ্দিন জানান, কোথাও কোন গোলযোগের খবর তিনি জানেন না। শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এজেন্ট বের করে দেয়া বা তাদের মারধর করার বিষয়ে কেউ অভিযোগ করেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ