শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মন্ত্রীদের কম কথা বলার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার সময় মন্ত্রীদের কম কথা বলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর অনানুষ্ঠানিক এক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে আলোচনা করতে গিয়ে অনেকেই রীতিমতো খেই হারিয়ে ফেলেন। এর ফলে বাজেট সংক্রান্ত বক্তব্য ঠিকমতো হয় না।

বাজেট নিয়ে যুক্তিনির্ভর কথাবার্তা বলতে হবে এবং সীমিত আকারে বক্তব্য প্রদান করতে হবে। একইসঙ্গে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করতে হবে। তবে কিছুতেই প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না, শুধুমাত্র দরকারি ও অপরিহার্য কথা বলতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির কথা অনুসারে বর্তমান সংসদ যদি অবৈধ হয়, তাহলে বিএনপিও অবৈধ। তারা যদি সংসদকে অবৈধই মনে করে, তাহলে তারা সংসদে এলো কেন?

মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়া কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, বর্তমান মন্ত্রিসভায় শপথ নেওয়া বেশিরভাগ সংসদ সদস্যই নতুন।

এছাড়া এসব মন্ত্রীদের মধ্যে বেশিরভাগেরই বাজেট আলোচনায় অংশগ্রহণের কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে বাজেট সম্পর্কীয় আলোচনা নিয়ে সকলকে দিক নির্দেশনা দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ